বাণী
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের উত্তম জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা মানুষকে কল্যাণের দিকে ডাকবো এবং অকল্যাণ থেকে দূরে রাখবো। আধুনিক প্রযুক্তির উৎকর্ষতা এবং ইসলামের শাশ্বত জ্ঞানের সঠিক সমন্বয়ই হলো একটি সমৃদ্ধ ও আদর্শ জাতি গঠনের মূল ভিত্তি। শিক্ষা কেবল বই পড়ার বিষয় নয়, এটি হৃদয় গড়ার মিশন। আমাদের লক্ষ্য আধুনিক জ্ঞান ও সুন্নাহর আলোয় এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা হবে আগামী দিনের নৈতিক আলোকবর্তিকা।
জীবনী
মোঃ আশরাফউদ্দৌলা, S.Eng.
দ্বীনি শিক্ষানুরাগী- স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার -ব্যবসায়ী
পরিচয়:
মোঃ আশরাফউদ্দৌলা একজন শিক্ষানুরাগী এবং International Code Council (ICC), USA থেকে সার্টিফাইড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে এমএসসি ডিগ্রি অর্জনকারী এই ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি শিক্ষা বিস্তার ও কমিউনিটি উন্নয়নে নিবেদিত। তিনি বিশ্বাস করেন, আধুনিক শিক্ষায় উৎকর্ষতা এবং ইসলামের মৌলিক জ্ঞানের সঠিক সমন্বয়ই একটি সমৃদ্ধ জাতি গঠনের মূল ভিত্তি।
শিক্ষামূলক দর্শন ও নেতৃত্ব:
আল্লাহর রাসূল ﷺ বলেছেন—
“মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া—
১) সাদাকাহ জারিয়া
২) উপকারী জ্ঞান
৩) সৎ সন্তান যে তার জন্য দোয়া করে।”
তিনি দ্বীনি শিক্ষা প্রসার এবং সাধারণ মানুষের কাছে ইসলামের মৌলিক বিষয়সমূহের জ্ঞান সহজলভ্য করার ক্ষেত্রে গভীরভাবে নিবেদিত। তিনি মনে করেন, সন্তানকে সঠিক ইসলামি শিক্ষায় শিক্ষিত করা হলো শ্রেষ্ঠ আমানত রক্ষার উপায়।
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি মাদরাসাতুল কুরআনের সামগ্রিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে কুরআন-সুন্নাহর জ্ঞান, আধুনিক প্রযুক্তি, নেতৃত্বগুণ এবং নৈতিক মূল্যবোধের এমন এক ভারসাম্য (৫০/৫০ মডেল) তৈরি করা, যাতে তারা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে।
প্রাতিষ্ঠানিক ভূমিকা:
ব্যবস্থাপনা পরিচালক: মাদরাসাতুল কুরআন ঢাকা।
চেয়ারম্যান: ইসলামিক ইনস্টিটিউট অফ রিভিল্ড নলেজ (IIRK), বগুড়া।
সহ-প্রতিষ্ঠাতা: গোজিয়ারাহ (GoZiyarah)।
প্রতিষ্ঠাতা ও সিইও: টর্ক কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স।
ম্যানেজিং ডিরেক্টর: টর্ক ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
পেশাগত দৃষ্টিভঙ্গি:
ইঞ্জিনিয়ারিং পেশায় তিনি তাঁর উদ্ভাবনী ও অপ্টিমাইজড সলুউশনের জন্য পরিচিত। জটিল প্রকৌশল সমস্যার সমাধান প্রদানের মতোই, তিনি শিক্ষা ও সামাজিক উদ্যোগ পরিচালনার ক্ষেত্রেও একই সূক্ষ্ম, কার্যকর এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেন।
লক্ষ্য ও অঙ্গীকার:
মোঃ আশরাফউদ্দৌলা এর মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ও প্রকৌশলগত উন্নতির সাথে ইসলামের শাশ্বত জ্ঞানচর্চার একটি সেতুবন্ধন তৈরি করা।
তিনি বিশ্বাস করেন শিক্ষা কেবল বই পড়ার বিষয় নয়, এটি হৃদয় গড়া এবং চরিত্র গঠনের একটি মিশন । মাদ্রাসাতুল কোরআন হবে মূলত ইলম ও নৈতিকতার পুনর্জাগরণের একটি প্ল্যাটফর্ম, যেখানে কুরআন, হাদিস ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আগামী দিনের নৈতিক নেতা তৈরির কাজ চলবে। তিনি দায়িত্বশীল নেতৃত্ব এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত এমন এক প্রজন্ম গড়ে তুলতে চান, যারা আজকের শিক্ষার্থী হিসেবে আগামী দিনের আলোকবর্তিকা হবে।
শিক্ষা
বি.এস.সি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
2004
এম.এস.সি ইন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
2016